
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৭:৩৮ পি.এম
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন প্রায় ২লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ জানুয়ারী) সকালে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকার ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এ জরিমানা করেন। এ সময় প্রসিকিউটর স্বপ্রণোদিত, বেঞ্চ সহকারীর মো: আলামিন, কালীগঞ্জ থানা পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে ইট বাটায় বিক্রি করে করে আসছিল। ইউএনও’র নির্দেশে কালীগঞ্জ থানা পুলিশ ড্রাম ট্রাক আটক করে কালীগঞ্জ উপজেলা চত্বরে নিয়ে আসে পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাটি কাটায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫) এর ১ ধারা লংঘনের দায়ে ০৩ টি মামলায় ৬৫,০০০/- টাকা করে মোট ১,৯৫,০০০ টাকা জরিমানা করা হয়। ইউএনও তনিমা আফ্রাদ জানান, দীর্ঘদিন ধরে মাটি খননকারী যন্ত্র/ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে মাটি বিক্রয় আসছে চক্রটি। অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত