
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ৫:২০ পি.এম
বাস ডুবির ঘটনায় ১৫-জনকে জামায়েত ইসলামীর আর্থিক সহায়তা

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে নিহত ৯ জন এবং ট্রেন দূর্ঘটনায় নিহত সহ বিভিন্ন দূর্ঘটনায় আহত ১০ পরিবারের ১৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (৯ মে) বিকালে রাজবাড়ী আজাদী ময়দানের অফিসে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্দোগে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় সর্বচ্চো ৩০ হাজার ও সর্বনিম্ন ৫ হাজার পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
রাজবাড়ী জামায়াতে ইসলামীর আমির মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব জামায়াতে ইসলামীর আমির আজাদ সোবহান।
এ সময় জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি আলিমুজ্জামান সহ অনেক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাওলানা এটিএম মাছুম বলেন, বর্তমান দেখা যায় কিছু রাজনৈতিক দল কিছু সহযোগিতা করে। যা মূলত লোক দেখানো এবং বিভিন্ন সময় ভোটে কিছু ভোট বেশি পাওয়ার জন্য। আমরা এসমস্ত উদ্দেশ্যে উপকার করি না, আমরা যত প্রকার করি আল্লাহর সন্তুষ্ট ও রাজি খুশির জন্য। আমরা মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়াই। জামায়াতে ইসলামী সব সময় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন দূর্ঘটনায় নিহত ও আহত সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। লোক দেখানো বা দুনিয়াবী কোন স্বার্থে এসব করি না। ইবাদত মনে করে আল্লাহর রাজি খুশি করতে আমরা এসব কাজ করে থাকি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত