
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৭:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৫:৪৪ এ.এম
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া) : বগুড়ার সোনাতলা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও জনগণের পাশে থাকার আহ্বান জানানো হয়।
বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান আলোচনায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, মাফিয়াগিরি বা সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “কেউ যদি বিএনপির পরিচয়ে চাঁদাবাজি বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাকে হাতে-নাতে ধরে তাৎক্ষণিকভাবে আইন ও দলীয় বিচারের আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসান হাবিব রাজা, সহ-সভাপতি আহসান হাবিব মোহন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোনারুল ইসলাম বিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, যুবদল নেতা জিয়াউল হক সাগর আকন্দ, এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত