প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৪:৫৭ পি.এম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়িয়াল খাঁ নদে বিশাল নৌকা বাইচ

গাউছ-উর রহমান, মাদারীপুর: বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এর সার্বিক তত্ত্বাবধানে মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিনিয়র এ্যাডভোকেট জয়নুল আবেদীন, এমপি।এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন।
বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সী,বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন,বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদার,সাধারণ সম্পাদক মামুন তালুকদারসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ হাজর হাজার সাধারণ জনতা।
উপজেলার খাসেরহাট ব্রীজ থেকে সমিতিরহাট লঞ্চঘাট পর্যন্ত নদীপথে এ নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন স্থানীয় ও বিভিন্নস্থান থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও হাজার হাজার শিশু-কিশোর। প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। অনেক বছর পর এমন আনন্দ ঘন পরিবেশে অংশ গ্রগন করতে পেরে উচ্ছসিত গোটা কালকিনিবাসি।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA