
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৫, ৪:৫৭ পি.এম
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও ফুটবল খেলা

সাভারে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও জলপাই বাগান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ২৮ নভেম্বর ) বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কিংশুক মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । সমাজবক হাজী আবদুল করিম পালোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী মোঃ সেলিম মিয়া। লিফলেট বিতরণ ও খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্র দলের ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মেহেদী রানা শহীদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অনুরাগী হাজী মোতালেব মন্ডল,ক্রীড়া অনুরাগী আবদুল ওহাব, মন্ডল পাড়া জামে মসজিদের সভাপতি হাজী আবদুল খালেক মন্ডল । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মাইলস্টোন স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া, রাজাশন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, গ্রীণ মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু সাইম । খেলায় ইয়াং স্টার একাদশ ৪-২ গোলের ব্যবধানে পালোয়ান পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত