
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৫:৪৮ পি.এম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

সাভারে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজাশন পালোয়ান পাড়ায় এই দোয়া ও উঠান বৈঠকের আয়োজন করা হয় । বিএনপি নেতা আবদুর রহিম পালোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আবদুর করিম পালোয়ান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহসিন, হাজী নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় রহিম পালোয়ান বলেন " বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা তার শারীরিক সুস্থতা কামনা করি । তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। আমরা সবাই আমাদের এলাকায় বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে ছিলম, আছি এবং থাকবো । আমরা সব সময় ধানের শীষের পক্ষে কাজ করে জয় ছিনিয়ে আনবো "।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত