
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১:০২ এ.এম
বিএনপি নেতা আলাপের মায়ের সুস্থতা কামনায় শরণখোলায় দোয়া অনুষ্ঠিত

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক,বাগেরহাট ৪ আসনে বিএনপির কমিটি গঠনে মনিটরিং টিমের প্রধান,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পিসি কলেজের সাবেক (ভিপি)খাদেম নিয়ামুল নাসির আলাপের মমতাময়ী মায়ের সুস্থতা কামনায় শরণখোলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) আসর নামাজ বাদ উত্তর কদমতলা তালুকদার বাড়ি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বাস্তহারা দলের যুগ্ন আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ তালুকদার, সাংবাদিক শাহীন হাওলাদার,শরণখোলা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সুজন, বিএনপি নেতা রিয়াজ আহমেদ বাদশা,মোঃ ইউসুফ তালুকদার, আঃ রহমান হাওলাদার,ইউনুস হাওলাদার,আফজাল হাওলাদার রফিকুল ইসলাম সহ অসংখ্য মুসল্লি দোয়ায় অংশ নেন।খাদেম নিয়ামুল নাসির আলাপের মা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার একটি অপারেশন হবে এজন্য দ্রুত তার সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে সকলে দোয়া চেয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত