
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:৫৩ পি.এম
বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১
(রূপগঞ্জ)আসনের বিদ্রোহী প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেনের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (২৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,মোহাম্মদ দুলাল হোসেন দলের নির্দেশ অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে প্রচারণা চালানোর কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।১২ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই অর্থাৎ গত ৪ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহার করে ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়াকে সমথর্ন দেওয়ার জন্য তাঁর বহিষ্কারদেশ প্রত্যাহার করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত