
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:২৭ পি.এম
বিএনপি প্রার্থীর পথসভা, উন্নয়নের অঙ্গীকার

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর–১ আসনে প্রচারণা জোরদার করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোঃ মোকাররম হোসেন (সুজন)। গংগাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে তিনি নিয়মিত গণসংযোগ ও পথসভা করে ভোটারদের সমর্থন কামনা করছেন।
মঙ্গলবার রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ বাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এসময় তিনি সাবেক চারবারের আলমবিদিতর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গংগাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
হারাগাছ মেট্রোপলিটন থানার আহ্বায়ক মোঃ মোস্তাকিন আহমেদ বক্তব্য দিয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মোঃ মোকাররম হোসেনকে নির্বাচিত করার বিকল্প নেই।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দ, যুবদলের সদস্য সচিব মনি কাওসার কুঠিয়াল, যুবনেতা মোঃ আমিনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত