
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:০৭ এ.এম
বিএনপি ২ প্রার্থীদের মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত দুই প্রার্থী। রোববার বিকাল ও সন্ধ্যায় নিজ নিজ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন তারা। সন্ধ্যায় নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। এ সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা জানান তিনি। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে কোন আশঙ্কা নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি। এর আগে বিকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শহাজাহান মিঞা। পরে তিনিও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত