
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৪৬ এ.এম
বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সোনাতলা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তন মিনি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, সোনাতলা থানা পুলিশের প্রতিনিধি শিমুল কুমার দাস, প্রাণী-সম্পদ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ আতিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মোঃ শাহেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ নজমুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রশিদ, সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা, পৌর বিএনপি সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা অধ্যাপক ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা এনামুল হক মন্ডল, মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীম, জোড়গাছা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রাব্বানী, উপজেলা যুবদলের আহবায়ক হাজী রাসেদুল করিম হান্নান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ পাভেল আহমেদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ হারুন অর রশিদ প্রমূখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত