
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৮:১৮ পি.এম
বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক সহ আটক-১

সাইবুর রহমান সুমন,শার্শা : যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, কম্বল, স্পোটস জুতা, তৈরি পোশাক এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি'র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে আন্দুলিয়া বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট্ এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৪,৪৬,৮৯০/-(চার লক্ষ ছেচল্লিশ হাজার আটশত নব্বই) টাকা মূল্যের ভারতীয় গাঁজাসহ ০১ জন আসামী, ফেন্সিডিল মদ, শাড়ী, কম্বল, স্পোটস জুতা, তৈরি পোশাক এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত আসামী-মো: সবুজ মিয়া (৩৮), পিতা-মৃত নয়ন হক, গ্রামঃ বড় কাকুরিয়া, পোষ্ট-হিজলী, থানা-চৌগাছা, জেলাঃ যশোর। বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত