
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৫:২৯ এ.এম
বিজিবির অভিযানে সীমান্ত থেকে ২ লক্ষ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক

যশোরের শার্শা, বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুই লক্ষ তেষট্টি হাজার বিশ টাকা মূল্যের বিদেশী মদ, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার আতশবাজী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করেছে বিজিবি।
অদ্য ০২ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার আতশবাজী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স* আটক করে। আটককৃত মালামালের মূল্য ২,৬৩,০২০/-(দুই লক্ষ তেষট্টি হাজার বিশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত