
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ৪:৪৩ পি.এম
বিপুল ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
![]()
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি নিয়মিতভাবে বিভিন্ন অপরাধবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, ভেজাল পণ্য এবং মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত