
নাগরিকভাবনা ডেস্ক: ভারতের চণ্ডীগড়ে অবতরণের পর একটি কেবিন ব্যাগ থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পর ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।
বুধবার (৫ মে) এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিমানটি যখন রানওয়েতে ছিল এবং যাত্রীরা নামার জন্য অপেক্ষা করছিলেন, তখন এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন লেগে যায়।
একজন মুখপাত্র জানিয়েছেন, ‘যাত্রীদের নিরাপদে সরিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বলেন, কার্যক্রম পুনরায় শুরু করার আগে বিমানগুলো প্রয়োজনীয় পরীক্ষার মধ্য দিয়ে যাবে।
সূত্র: এনডিটিভি
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত