চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কুৎসা রটনা এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাটখিল থানায় বিকেলে অভিযোগ দায়ের করেছেন চাটখিল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক ও চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম আঢ্য।
অভিযোগে জানা যায়, চাটখিল পৌর শহরে অবস্থিত মোঃ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন জাহাঙ্গীর টাওয়ারের সামনে গত ৯ সেপ্টেম্বর বিকেলে কলা গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে বিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা জাহাঙ্গীর আলমকে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করে। পরবর্তীতে গত ১২ ও ১৩ আগস্ট প্রতিপক্ষের লোকজন আলোকিত নোয়াখালী নামক একটি ফেইসবুক পেইজে জাহাঙ্গীর আলমকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সাক্ষাৎকার প্রচার করে। এতে তিনি সামাজিকভাবে তার সম্মানহানি অপচেষ্টা এবং তাকে প্রাণনাশের হুমকি দানকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তিনি ভবিষ্যতে তার আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে তিনি থানা পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে কথা বললে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA