
(মহেশখালী প্রতিনিধি) কক্সবাজার : বিশিষ্ট লবণ ব্যবসায়ী ও ঠিকাদার কাইছারুল আলম ও তার ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার।
মহেশখালী উপজেলার কালারমারছড়া চালিয়াতলীর বিশিষ্ট লবণ ব্যবসায়ী ও ঠিকাদার কাইছারুল হক ও তার ভাইয়ের বিরুদ্ধে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছবি এডিট করে অসত্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে মহেশখালী থানায় লিখিত অভিযোগ করেছেন মৃত জাফর আলমের পুত্র কাইছার আলম। তিনি লিখিত অভিযোগে জানান আমি একজন এলাকার সাধারণ লবণ ব্যবসায়ী।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তালাশ টিম চালিয়াতলী এবং বিপদ সংকেট ও সত্যের পথে নলবিলা নামের এসব ফেইক ফেসবুক আইডি থেকে ছবি বিকৃতি করে মানসম্মান হানিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালানোহচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।
ভোক্তভোগি লবণ ব্যবসায়ী কাইছার আলম বলেন, স্থানীয় সিন্ডিকেট প্রথা বন্ধ হতে তাদের চেয়ে লবণ চাষিদের লবণের দাম বস্তা প্রতি ১০০টাকা বেশি দেওয়াতে সিন্ডিকেটের কয়েকজন সদস্য অর্থ দিয়ে আমাকে ম্যানেজ করতে চেয়েছিল আমি তাদের কু-প্রস্তাবে রাজি না হওয়াতে দালাল সিন্ডিকেট অপপ্রচার চালিয়ে তাঁদের মিশন বাস্তবায়ন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। অপরদিকে লবণ চাষীদের লবণের নায্যমুল্য দেওয়ায় এলাকার কিছু দালাল চক্র, সমাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফেইক ফেইসবুক আইডি খুলে আমার ও আমার পরিবারের নামে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। চাষিদের উচিত দাম দেওয়ায় কারোও অপরাধ হতে পারেনা। চাষিদের পাশে আছি থাকব আজীবন।
তিনি বলেন আমি ভোক্তভোগি নিরুপায় হয়ে মহেশখালী থানায় সাধারণ অভিযোগ করেছি এসব ভুয়া আইডির বিরুদ্ধে, এবং এলাকার সচেতন মহলের কাছে সুষ্ঠ বিচারের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মহেশখালী প্রশাসনের কাছ থেকে সহযোগিতা কামনা করতেছি। এছাড়াও সিন্ডিকেটের সদস্যরা মোঠা অঙ্কের বিনিময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বানোয়াট তথ্য দিয়ে আমাকেসহ আমার পরিবারকে অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি প্রদর্শন করে যাচ্ছে চক্রটি। তারা যে কোন মুর্হুতে এরকম ঘটনা জন্ম দিতে পারে। তাই এ বিষয়ে প্রশাসনকে সজাগ থেকে আমাদের পরিবারের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
এলাকার সাধারণ জনগণ জানে আমি ব্যক্তিটা আসলে কেমন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং আমাদের পরিবার একটি ব্যবসায়ীক পরিবার।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, যারা ফেসবুকে ভুঁয়া আইডি খুলে পোষ্ট করে মানহানি চালাচ্ছে তাঁদেরকে শনাক্ত করতে আইনের আওতায় এনা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত