
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৫, ৩:১৬ পি.এম
বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে ডিজিটাল আর্ট প্রতিযোগিতা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারুকলা বরিশালের আয়োজিত ডিজিটাল আর্ট প্রতিযোগিতায় ‘উৎস’ তার অসাধারণ শিল্পকর্মের জন্য বিচারকমণ্ডলীর রায়ে প্রথম স্থান অর্জন করেছেন। একইসাথে দর্শকদের ভোটের ভিত্তিতেও প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে এই প্রতিভাবান শিল্পী।
‘উৎস’ মূলত পিরোজপুর জেলার মঠবাড়িয়ার সন্তান। তার বাবা, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত চিকিৎসক ডা. ফেরদৌস প্রিন্স, সন্তানের এই সাফল্যে গর্বিত।
এ প্রতিযোগিতায় পরিবেশ-সচেতনতা এবং ডিজিটাল আর্টের মাধ্যমে প্রকৃতির রূপ তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। বিচারক ও দর্শক—দুই পক্ষের সমান স্বীকৃতি পাওয়া ‘উৎস’-এর কাজ শিল্প অঙ্গনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত