
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৫:৪৫ পি.এম
বীর মুক্তিযোদ্ধার কবরস্থানে ভোররাতে দুর্বৃত্তের অগ্নি সংযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ঘেরা অংশে আজ রবিবার (৭ ডিসেম্বর) ভোররাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
আগুনে কবরস্থানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক ও জাতীয় মর্যাদাহানিকর।
বর্তমানে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িততা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাটি তদন্ত করে দো"ষী"দে"র দ্রুত শনাক্তের দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আবু দারদা জানান, বীর মুক্তিযোদ্ধার কবরস্থানের বেড়ায় অগ্নি সংযোগ হয়েছে খবর পেয়েছি। গতকাল খুব ভোরে ঘটনাটি ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে আই্নানক ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত