
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:৪৯ পি.এম
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুষ্টিয়ায় হানিফের বাড়ি

উজ্জ্বল মাহমুদ কুষ্টিয়া : কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের বাড়িতে উত্তেজিত জনতা হামলা ও ভাঙচুর চালিয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত তিনতলা বাড়িটিতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষুব্ধ জনতা বুলডোজার ব্যবহার করে বাড়িটির একটি অংশ গুঁড়িয়ে দেয়। বাড়িটি দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় 'ক্ষমতার কেন্দ্রবিন্দু' হিসেবে পরিচিত ছিল। এর আগেও একাধিকবার হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে এটি।
২০২৪ সালের আগস্ট মাসে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, ফলে মাহবুবউল আলম হানিফ তার সংসদ সদস্য পদ হারান। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত