
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১২:১৩ পি.এম
বেগম খালেদা জিয়ার দোয়া ও মিলাদ মাহফিল

রাজু আহমেদ, রাজবাড়ী: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ) বিকেলে শোকাবহ এই আয়োজনে কয়েকশ দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জিয়াউর হুদা উজ্জ্বল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সরদার, উপজেলা যুব দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম, কৃষক দলের নেতা আলী আকবর সরদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামাণিক, পৌর বিএনপির মহিলা দলের নেত্রী জোসনা বেগম সহ ৪ ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত