
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১১:৫৯ এ.এম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া-মিলাদ মাহফিল

রাজু আহমেদ, রাজবাড়ী: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজবাড়ির খানখানাপুরে বিশাল দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আছর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
খানখানাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়ার মাহফিলে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল কবির দোয়া করেন।
এ সময় খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাল আল আমান, সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: সাখাওয়াত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন জানান, আল্লাহতালার কাছে দোয়া করি বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত