
সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠকে ঈদগাহ ময়দানে রূপান্তরের উদ্যোগ বন্ধের দাবিতে বেনাপোল বাজারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনের আয়োজন করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং বেনাপোল ক্রীড়া সংস্থা (NKS)। বক্তারা বলেন, এই বলফিল্ড মাঠ বেনাপোলের ক্রীড়া ঐতিহ্যের প্রাণকেন্দ্র। বহু বছর ধরে এখানে খেলাধুলা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। মাঠটি রক্ষা করা সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রাহানুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান আরিফ।
এছাড়াও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, মাঠের ঐতিহ্য ও ক্রীড়া কার্যক্রম অক্ষুণ্ণ রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য। একই সাথে তারা বিকল্প স্থানে ঈদগাহ নির্মাণের প্রস্তাব দেন।
সংবাদ সম্মেলন শেষে মাঠ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত