
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ১১:৩৩ এ.এম
বেনাপোল সীমান্তে ১৭ লক্ষ ৭১ হাজার টাকার মালামাল জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, থ্রি-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার বিড়ি, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।
অদ্য ০৫ মে ২০২৫ তারিখে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, খ্রি-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার বিড়ি, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৭,৭১,৯৫০/-(সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত