
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দীর্ঘ ৫ বছর পর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। আংশিক নতুন কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. ইয়ামিন সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের (২০২১-২২) সেশনের শিক্ষার্থী মো. জহির রায়হান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নতুন কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: মাইদুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি মো: তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক মো: সুমন হোসাইন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা: আসমা আক্তার খুশি। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ২০২১ সালের ১৬ জুন সবশেষ বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত