
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৫:৫৫ পি.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী নেতা গ্রেপ্তার
![]()
সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আওয়ামী নেতা হাজী মোতালেব বেপারীকে (৬০) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া এলাকা তাকে গ্রেপ্তার হয়। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
হাজী মোতালেব বেপারী আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মৃত মোসলেম বেপারীর ছেলে। আওয়ামী শাসনামলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখলের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারের ল্যাবজোন হাসপাতালে সামনে নাফিজা নামের এক শিক্ষার্থীর মাথায় গুলিবিদ্ধ হলে তিনি মারা যায়। পরে তার পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি হাজী মোতাবেল বেপারী। শেখ হাসিনার পতনের পর তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পাথালিয়ার সিন্ধুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাকিম বিল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাফিসার পরিবার হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল অন্যান্য আসামিদের সাথে তাকে আদালতে পাঠানো হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত