
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৫:২৫ পি.এম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফাহমিদ ইহতিয়াজ অর্ণবের পদত্যাগ

রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফাহমিদ ইহতিয়াজ অর্ণব সংগঠন থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সম্প্রতি মিটফোর্ডে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটি এনসিপির সঙ্গে লেজুড়বৃত্তির মাধ্যমে একই কর্মসূচি পালন করেছে, যা সংগঠনের মূল আদর্শের পরিপন্থী।
তিনি বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই বলে এসেছে, তারা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবে না। কিন্তু এখন তাদের কর্মকাণ্ডে সেই নীতি ভঙ্গ হচ্ছে এবং তারা একটি নির্দিষ্ট দলকে টার্গেট করে মিডিয়া ট্রায়ালের চেষ্টা করছে।”
এমন আদর্শচ্যুত সংগঠনের সঙ্গে থাকাটা নিজের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তিনি যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং জানান, আজ থেকে সংগঠনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি নিজের পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত