
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বোন্স ব্যাংক মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন যারা ইসলামী নীতিমালা অনুযায়ী শিক্ষামূলক উদ্দেশ্যে শিক্ষার্থীদের হিউম্যান স্কেলিটন (মানব কঙ্কাল) প্রদান করে থাকে।
মঙ্গলবার বিকেলে মমেক বয়েজ হোস্টেলের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনে ম৬২ তম ব্যাচের ২৪ জন ছাত্রের মাঝে ৭ সেট বোন্স আমানত হিসেবে বিতরণ করা হয়। বিতরণকৃত অস্থিগুলোর বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমেক বোন্স ব্যাংকের তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম, উপদেষ্টা ফয়সাল মাহমুদ, মেডিকেল দাওয়াহ সোসাইটির পরিচালক জোবায়ের আহমেদ, বোন্স ব্যাংক কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে যা একটি সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। যারা নিঃস্বার্থভাবে দান ও শ্রমের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁদের এই আত্মত্যাগ কবুলের জন্য দোয়া করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত