
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৫:২৭ পি.এম
ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২৬/১২/২৫ ইং তারিখ রোজ শুক্রবার। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতি ২ বছর অন্তত অন্তত এই ব্যবসায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে বর্ণালী ষ্টোর এর স্বাধিকারী মো. রফিক উজ্জামান খান (শওকত) ছাতা প্রতীকে ২৫০ ভোট পেয়ে বিজয়ী হয়। এবং তার নিকটতর প্রতিদ্বন্দ্বী শৈতি টাইলস্ এর স্বত্বাধিকারী মো: আসাদুজ্জামান খান মনির হারিকেন প্রতীক ২০৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন এর মধ্যে মো: জুনায়েদ হোসেন পিয়াস চেয়ার প্রতীকে মোট ভােট পেয়েছে ২৫২ টি এবং বিজয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মাসুদুর রহমান মোট পেয়েছে ২০৩,এর আগে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করেন। কোষাধক্ষ পদে মোঃ কলিম আহামেদ ১৮২ ভোটে বিজয়ী হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ জিল্লুর রহমান জুয়েল ১৮০ ভোট পেয়ে দ্বিতীয় স্হান অধিকার করে,মোঃ রফিকুল ইসলাম ফুটবল প্রতীকে ৯১ ভোট পেয়ে তৃতীয় স্হান অধিকার করে,বাকী ৪ জন উক্ সমিতির সম্মানিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতা বিজয়ী বা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৯৭ জন। মোট ভোট কাষ্টিং হয় ৪৫৭ টি। এই ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে ছিলো উৎসুক ভোটারদের ও সাধারণ জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিজয়ী দুইজন প্রার্থী তাদের নিজ নিজ অবস্থান থেকে সমিতির সার্বিক উন্নয়ন সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত