
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ১২:২৬ পি.এম
ব্লক রেইড, চেকপোস্টে নজরদারি জোরালো

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণে বিশেষ ব্লক রেইড অভিযান শুরু করেছে ইবি থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিকভাবে অভিযান চালানো হয় ইবি থানার আওতাধীন হরিনায়নপুর ইউনিয়নে।
ইবি থানা পুলিশ অভিযান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান, , দীর্ঘদিন ধরে থানা এলাকায় একাধিক গ্রেফতারি পরোয়ানা মুলতবি থাকায় সেগুলো কার্যকরের লক্ষ্যেই এই ব্লক রেইড শুরু করা হয়েছে।
অভিযানের আওতায় সাজা ওয়ারেন্ট, জিআর ওয়ারেন্ট, সিআর ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে।
গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ও অপরাধ সংশ্লিষ্টদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তিনি বলেন,
“ইবি থানা এলাকায় যেসব অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, সেগুলো নিয়ন্ত্রণে আনতেই এই ব্লক রেইড। অপরাধের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”
ওসি আরও জানান, থানা এলাকাজুড়ে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। কাগজপত্রবিহীন মোটরসাইকেল ও সন্দেহজনক যানবাহন আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা–এর নেতৃত্বে পুলিশ ফোর্সের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত