
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:৩৬ পি.এম
ভয়াবহ আগুন: পুড়ে ধ্বংসস্তুপ ৫০ দোকান, প্রান গেলো এক ব্যবসায়ীর

কক্সবাজারের উখিয়ার উপজেলা সদর স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।একটি মার্কেট থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তেই আগুনের শিখা পুরো মার্কেট জুড়ে ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪০/৫০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর প্রাণহানির ঘটনা ঘটেছে।আহত হয়েছে আরো অন্তত ২০ জন।যাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৫টি ইউনিট কাজ করে মোটামুটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যায়নি।সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা সদরের দক্ষিণ স্টেশনের একরাম মার্কেটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।স্থানীয়দের বরাতে ডলার ত্রিপুরা বলেন, বিকালে উখিয়া সদর স্টেশনের একরাম মার্কেটে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহুর্তে আগুন ছড়িয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ২ টি এবং কক্সবাজার স্টেশন থেকে ১ টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তথ্য দিয়ে তিনি বলেন, আগুনে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নানা স্থাপনা পুড়ে গেছে।আগুন নিয়ন্ত্রণের আসার পর ক্ষয়ক্ষতি সহ ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানান ডলার ত্রিপুরা।
এদিকে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো.সাজেদুল ইমরান শাওন নিশ্চিত করেছেন।তিনি জানান, হাসপাতালে আহত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত