
হাসান মামুন,পিরোজপুর।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ,সন্ত্রাস,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সুধী সমাবেশের আয়োজন করেছে থানা পুলিশ। রোববার (১৫ডিসেম্বর) রাতে ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ আনওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। আরও বক্তব্য দেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, উপজেলা বিএনপি’র সদস্য মো. নাসির উদ্দীন, গণমাধ্যমকর্মী সামসুল ইসলাম আমিরুল, মো. তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু নাঈম প্রমূখ। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম মাদক ও জঙ্গিবাদ তথ্য দিয়ে সহায়তার আহবান জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত