
পিরোজপুর অফিস ও ভান্ডারিয়া প্রতিনিধি:: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জে.পি) নেতা মেজবাহ উদ্দিন আরিফকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৩ আগস্ট) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি সূত্র। স্থানীয়দের বরাতে জানা গেছে, মেজবাহ উদ্দিন আরিফ জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সাইকেল প্রতীক ব্যবহার করে নির্বাচিত হলেও তার রাজনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ ঘেঁষা ছিল বলে এলাকায় নানা আলোচনা চলছিল। তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ডিবি পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো হবে।” এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত