
পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা সম্বলিত বই বিতরণ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা গতকাল শুক্রবার পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ী হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেন মিয়া। শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর ভাÐারিয়া উপজেলা শাখার মো. মনির হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান রাজা, সঞ্জিব কুমার মজুমদার, মো. মোস্তফা বিল্লাহ, শিক্ষক মো. বাদল হোসেন, মো. সবুর হোসেন প্রমূখ। জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ, উপজেলা পৌর বিএনপির আহবায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শরীফ, দেলোয়ার হোসেন বিপ্লব প্রমূখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দেশ সংস্কারে শিক্ষকদের ভ‚মিকা রাখতে হবে। শহদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বেসরকারী শিক্ষা ব্যবস্থায় অনেক অবদান। বিএনপি সরকার গঠন করলে শিক্ষায় জিডিপি’র ৫শতাংশ বরাদ্দসহ বেসরকারী শিক্ষকদের জন্য বিভিন্ন সূযোগ সুবিধার ঘোষনা দিয়েেেছন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত