
চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জনকে আটক করেছে বিজিবি।সোমবার (২২ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট বিহীন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে তারা আটক হয়।৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু ও তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছেন।ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকরা বিভিন্ন সময় পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে তারা পাসপোর্ট বিহীন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেফতার হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত