

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের দলিল গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী প্রতিবন্ধী সুলতান ফকির,দীর্ঘদিন যাবৎ একই গ্রামে তার বাবা মৃত জয়নাল আবেদীন সূএে ৪৭৩ দাগের ৫৯ শতাংশ জমি ভোগদখলে আছেন।
এমতে অবস্থায় গত,কয়েকদিন আগে প্রতিবন্ধী সুলতান ও তার পরিবারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু মোস্তফা, আলম,ও রব্বানী। প্রতিবন্ধী সুলতানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ৪৭৩ দাগের ২৮ শতাংশ জাইগা জোরপূর্বক দখলে নিয়ে ১৫০ টি গাছ কেঁটে ফেলা হয়েছে ও উক্ত জায়গায় ছোট একটি ঘর নির্মান করেছে আওয়ামী লীগ নেতা মোস্তফা, আলম, ও রব্বানী।
বর্তমান সময়েও বিএনপি কর্মীর জমি জোরপূর্বক দখলে নিয়েছে আওয়ামীলীগ নেতা এই ঘটনায় এলাকায় হ্মোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
প্রতিবন্ধী সুলতানকে মারপিট ও তার জমি জোরপূর্বক দখলে নেওয়ার প্রতিবাদ ও আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু মোস্তফা, আলম, ও রব্বানীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে দলিল গ্রামবাসী।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত