
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ১১:৪৭ এ.এম
ভেকু-মেশিনে জিসিসিআর রাস্তাসংলগ্ন জায়গায গভীরখননে রাস্তা হুমকিতে
![]()
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরে ভেকু মেশিন দিয়ে রাস্তা সংলগ্ন জায়গায় গভীর মাটি খননের মাধ্যমে বসত ভিটা ভরাটের কারণে ধস নেমে রাস্তা হুমকিতে।
শনিবার বেলা ১১ দিকে উপজেলার মুন্সিগঞ্জ বাজার থেকে হরিনগর বাজার পর্যন্ত জিসিসিআর রোড (গ্রোথ সেন্টার কানেক্টিং রোড) এর রপ্তান বাড়ির মোড় নামক স্থানে রাস্তায় ধ্বস দেখতে পায় পথচারীরা। তাহারা বিষয়টি মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টুকে অবগত করেন। তিনি ঘটনা জানার পরে ধ্বস নামা রাস্তা পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, রপ্তান বাড়ি এলাকার মলয় রপ্তানের শুকনা মাছের ঘের থেকে মৃত করিম বক্স গাজীর পুত্র মাজেদ নামের এক ব্যক্তি জোরপূর্বক বসত বাড়ি তৈরি করার জন্য রাস্তা সংলগ্ন জায়গা থেকে ভেকু মেশিন দিয়ে ৩/৪দিন মাটি কাটছে।
আজ আমরা চলাচলের সময় দেখতে পাই, মাটি কাটা জায়গা থেকে রাস্তার ধ্বস নেমেছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আগামী বর্ষা মৌসুমিতে রাস্তা ডেবে যেয়ে চলাচলের বিঘ্নের সৃষ্টি হবে। বিষয়টা সংশ্লিষ্টদের দেখার অনুরোধ রইলো।
সরকারি নির্দেশনায় রয়েছে, সরকারি রাস্তার পাশ থেকে মাটি কাটা যাবে না। কিন্তু, সরকারি আইন অমান্য করে বেশিরভাগ মানুষ রাস্তার পাশ থেকে মাটি কেটে বসত ভিটাসহ বিভিন্ন কাজে লাগাচ্ছে। যাহা গ্রামীন অবকাঠামো জন্য খুবই হুমকির কারণ।
মলয় রপ্তান জানান, নির্বাচনের সময় মাজেদ গাজী জোর পূর্বক আমার কৃষি জমি ও মৎস্য ঘের থেকে মাটি কেটে নিয়ে বসতভিটা ভরাট করেছে। আমি একাধিকবার নিষেধ করলেও আমার কোন বাধা মানেনি। জোর যার মুল্লুক তার এমনই অবস্থা। আমরা অসহায়ের মত দেখেছি। যে কারণে আজকে রাস্তায় ধ্বস দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু বলেন, আমাকে জানানোর পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তায় ধ্বস নামা দেখে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আগামী সকাল ১০টায় মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য বলে এসেছি। শ্যামনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী আব্দুস সামাদ বলেন, বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি এবং যারা এ ধরনের কাজ করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এ সময় তিনি সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার কথা বলেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক-কে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেননি। তার হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত