
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৫:০৮ পি.এম
ভোক্তার অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে আরও শক্ত অবস্থানে যেতে হবে-এম.গফুর উদ্দিন চৌধুরী

জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সম্প্রতি জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) সংসদ সদস্য প্রার্থী এম. গফুর উদ্দিন চৌধুরী।
সমাবেশে এম.গফুর উদ্দিন চৌধুরী বলেন, দেশের সাধারণ মানুষ বাজারে পণ্যের ন্যায্য দাম না পাওয়া, ভেজাল পণ্য, মনোহরি ব্যবসা ও অসাধু বাণিজ্যিক আচরণের কারণে ভোগান্তির শিকার হচ্ছে। ভোক্তাদের অধিকার রক্ষায় শুধু আইন করলেই হবে না,তার কার্যকর প্রয়োগ করতে হবে, এবং কঠোর মনিটরিং নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি দেশে ভোক্তা অধিকার সুরক্ষিত না হলে উন্নয়ন টেকসই হয় না। জনগণের স্বার্থ রক্ষায় রাষ্ট্রকে আরও সক্রিয় ও কঠোর অবস্থান নিতে হবে। বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত পদক্ষেপ জরুরি।এম. গফুর উদ্দিন চৌধুরী দেশের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অধিকার শুধু দাবি করলেই হবে না, ভোক্তাদেরও সচেতন হতে হবে। ন্যায্য মূল্য, নিরাপদ খাদ্য ও মানসম্মত সেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।এ অধিকার প্রতিষ্ঠায় আমরা সব সময় জনগণের পাশে আছি।
সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ভোক্তা আদালতের কার্যক্রম শক্তিশালীকরণ এবং দেশব্যাপী নিয়মিত বাজার তদারকির দাবি জানান।
উপস্থিত অংশগ্রহণকারীরা মানববন্ধনের মাধ্যমে সরকারের প্রতি ভোক্তার অধিকার সুরক্ষায় আরও জোরালো উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত