
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ২:১৭ পি.এম
ভ্রাম্যমান্য আদালতের বিশেষ অভিযানে চারটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল কুমার সোম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির ও বালিয়াকান্দি থানা পুলিশ।
অভিযানে পরিস্কার-পরিচ্ছন্নতার ঘাটতি, নোংরা পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা, যথাযথ নিয়ম ও প্রোটোকল না মেনে চিকিৎসা, রোগ নির্ণয় না করা, প্রতারণামূলক সেবা প্রদানসহ বিভিন্ন অপরাধে সেবা মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বালিয়াকান্দি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত