
সোহাগ ইসলাম, মঠবাড়িয়া, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চিকিৎসা খাতে অনিয়ম ও কথিত ভুয়া চিকিৎসকদের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের অভিযোগে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা। এ সময় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত