প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৪৫ পি.এম
মঠবাড়িয়ায় পানির সমস্যা নিরসনে প্রাথমিক আলোচনা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর এলাকার দীর্ঘদিনের পানির সমস্যা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় পৌর প্রশাসক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং তা সমাধানে সম্ভাব্য কারিগরি ও অবকাঠামোগত বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় একটি কনসালটেন্ট টিমও অংশ নেয়।
তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার বিষয়ে প্রাথমিক ধারণা নেন। ভবিষ্যতে প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে পানির সমস্যা নিরসনে উপযুক্ত ও টেকসই সমাধান নির্ধারণের বিষয়ে মতামত দেন।
সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় সমীক্ষা ও যাচাই-বাছাই শেষে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে মঠবাড়িয়া পৌর এলাকার পানির সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA