
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১২:০৬ এ.এম
মঠবাড়িয়ায় সাবেক আওয়ামী লীগ নেতা হেমায়েত খান জনগণের হাতে আটক

মঠবাড়িয়ায় সাবেক আওয়ামী লীগ নেতা হেমায়েত খানকে জনগণের হাতে আটক, পুলিশের কাছে সোপর্দ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত খানকে জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তার কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে এলাকাবাসী। এরই প্রেক্ষিতে উত্তেজিত জনতা তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হেমায়েত খানকে হেফাজতে নেয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত