
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৫, ৪:৫৫ পি.এম
ময়মনসিংহের ২৭ গ্রামে হেরোইনসহ গ্রেফতার-১

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সি.কে ঘোষ রোড এলাকা হইতে ৬ মার্চ ২০২৫ ইং ২৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মোখলেছুর রহমান অভি ওরফে গাড্ডু (২৪), পিতা-মৃত ইয়াকুব আলী ওরফে হক্কন আলী, মাতা-মোছাঃ রমিছা খাতুন ওরফে নবিজা খাতুন, সাং-আলিয়া মাদ্রাসা পালপাড়া (উজ্জল মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ (ভাসমান) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। ধৃত আসামীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। উদ্ধারকৃত ২৭ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত