
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ৭:৪৭ পি.এম
ময়মনসিংহে অধিগ্রহীত ভূমিতে মেইন তিতাস গ্যাস লাইনের উপর অবৈধ স্হাপনা

ময়মনসিংহ জেলার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে চুরখাই বাজারস্হ পন ঘাগড়া ইউনিয়ন রওশন ফিলিং স্টেশন সংলগ্ন তিতাস গ্যাস ও রোডস এন্ড হাইওয়ে কতৃক অধিগ্রহীত ভূমি ও মেইন লাইনের উপর অবৈধভাবে দখল করে স্হাপনা ও ব্যবসা প্রতিস্ঠান গড়ে তোলা হয়েছে। এতে স্হানীয় এলাকাবাসী ঝুঁকির মুখে জীবন যাপন করছে। এতে জনরোষ তৈরী হচ্ছে এবং উওেজনাকর পরিস্থিতি ঘটার আশন্কা রয়েছে
তিতাস গ্যাস মেইন লাইনের উপর অবৈধভাবে দখল করে স্হাপনা ও ব্যবসা প্রতিস্ঠান সমূহ হচ্ছে ১টি অটো রাইস মিল
১টি করাত কল, ১টি খাদ্য গুদাম। এ সকল অবৈধ স্হাপনার মুল হোতা ও মালিক ভুমিদস্যু মোঃ দেলোয়ার হেসেন সুমন পিতা মৃত গিয়াসউদ্দিন।
এছাড়াও তিতাস গ্যাস লাইনের আসেপাশে অধিগ্রহীত ভূমির উপর মাটি ফেলে ভরাট করা হচ্ছে। যা এখনও চলমান রয়েছে। তিতাস গ্যাস কোম্পানির এল, এ কেইস নং ৩৬/৮৮-৮৯ , মৌজা পন ঘাগড়া , এস, এ
দাগ নং - ২৭৯ অধিকৃত গ্যাসের ভূমির পরিমান - ০.২৬ শতাংশ। ভূমি দস্যু দেলোয়ার হোসেন সুমন আওয়ামী লীগের নেতাদের যোগসাজশে
তিতাস গ্যাস লাইনের অধিগ্রহীত ভূমির উপর সাইন বোর্ড ও সীমান পিলার তুলে ফেলে
অবৈধভাবে জমি দখল করে এসব অপকর্ম
চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে রোডস এন্ড হাইওয়ের অধিগ্রহীত ভূমিও ভূমি দস্যু দেলোয়ার হোসেন সুমন অবৈধভাবে দখল করেছেন এবং স্হানীয় এলাকাবাসী প্রতিবাদ করলে সত্রাসী ও মিথ্যা মামলার হুমকি দেন।
তিতাস গ্যাস কতৃপক্ষ জনস্বার্থ বিবেচনা না করে নীরব ভূমিকা পালন করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত