
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর দিক-নির্দেশনায় ও ২ নং ফাঁড়ি ইনচার্জ মোঃ সাজেদ কামাল এর নিদের্শে ফাঁড়ী পুলিশ ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অটো গাড়ি ও মিশুক গাড়ি চোরাই চক্রের ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া চার সদস্য হলেন মোঃ জোবায়েদ হোসেন জনি, মোঃ রাব্বী হাসান প্লাবন, মোঃ ইয়াছিন আহমেদ সিয়াম এবং মোঃ সুজন মিয়া। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে অটো গাড়ি, মিশুক গাড়ি চুরি করেছে বলে স্বীকার করেছে। তাদের জবানবন্দীতে হেফাজত হতে চোরাই গাড়ির বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়েছে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত