
এস এম আকাশ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে যুবদল। এ সময় সাবেক এই প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। গতকাল বাদ আছর ময়মনসিংহ নগরীর নাসিরাবাদ কলেজ সংলগ্ন একটি মাদরাসায় এই দোয়া মাহফিল করা হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনতাসীর মনি এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস.এম দেলওয়ার জাহান জিমি, সাবেক ছাত্রনেতা রায়হান রহমান মুন্না,মেহেদী হাসান মাহিন, যুবদল নেতা ইমতিয়াজ আমিন, দেওয়ান রনি, আসাদুজ্জামান, মমিনুল ইসলাম হাদিস, উদয় আহমেদ প্রমূখ। এসময় মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। যুবদল নেতা মুনতাসীর মনি খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়া গনতন্ত্রের আপোষহীন নেত্রী। গনতন্ত্রের জন্য তিনি কারাভোগ করেও আপোষ হননি। তার হাত ধরেই এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ্ বেগম জিয়াকে সুস্থতার সহিত দীর্ঘায়ু দান করুন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত