

ময়মনসিংহ প্রতিনিধিঃময়মনসিংহ নগরীর ২ নম্বর ফাঁড়ির অভিযানে অটো ও মিশুক গাড়ি চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এই অভিযান পরিচালিত হয় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিকনির্দেশনা এবং ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ মোঃ সাজেদ কামালের তত্ত্বাবধানে।
পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই চক্রের চার সদস্য—
১। মোঃ জোবায়েদ হোসেন জনি
২। মোঃ রাব্বী হাসান প্লাবন
৩। মোঃ ইয়াছিন আহমেদ সিয়াম
৪। মোঃ সুজন মিয়া—
কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে অটো ও মিশুক গাড়ি চুরির কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও পার্টস উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত