
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১১:৫৩ এ.এম
ময়মনসিংহে মধ্যরাতে র্যাবের অভিযানে আরসার ৫ সন্ত্রাসী আটক

ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মি আরসার ৫ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব সদস্যরা। এর মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারীসহ দুইটি শিশু রয়েছে।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পযর্ন্ত ভবনটির ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ভবনের অন্য বাসিন্দারা। তবে এই বিষয়ে অভিযানে নেতৃত্বে থাকা র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটককৃতদের গাড়ীতে তুলে দ্রুতগতিতে স্থান ত্যাগ করেন। এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র্যাবের বিপুল সংখ্যক সদস্য। এ সময় অভিযানিক দলটি বেশির ভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে। তবে অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত