
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৯:২৭ পি.এম
ময়মনসিংহ বিভাগ ২০০০ ব্যাচের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

এস এস সি ২০০০ ব্যাচ ময়মনসিংহ বিভাগের আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ক্রিকেট কার্নিভাল নামক টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়। আজ ৪ ই এপ্রিল(শুক্রবার) সকাল এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে মোট আট টি দল অংশগ্রহণ করে এবং মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে জিলা স্কুল, মুকুল নিকেতন স্কুল, কেবি হাইস্কুল , ব্রহ্মপুত্র এক্সপ্রেস, আকুয়া ওয়ারিয়র্স, ল্যাবরেটরি হাই স্কুল, ফুলপুর তারাকান্দা, গৌরিপুর বুলেটস।ফাইনাল ম্যাচে জিলা স্কুল রানার্স আপ হয় এবং চ্যাম্পিয়ন হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন।
টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন এসএসসি ২০০০ ব্যাচ, ময়মনসিংহ বিভাগ গ্রুপের এডমিন এফ জেড রানা, আমিন ই রাব্বি চৌধুরী, দ্বীপ হাসান, সোহেল রানা লিটন, লিয়ন, মুন্না, জামিল, বাবু, চমন, শামীম, ফুয়াদ, সজীব। টুর্নামেন্টের মূল সমন্বয়ক এফ জেড রানা জানান, আমরা প্রথমবারের মতো এটি আয়োজন করছি। আমাদের ময়মনসিংহ বিভাগের এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের একত্রিত করার প্রয়াসেই আমাদের এই আয়োজন। আমাদের এ ধারা অব্যাহত থাকবে আশা করছি।
এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত