
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ২:৪৬ এ.এম
মহম্মদপুরে র্যালি ও আলোচনা সভা

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) : “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা—আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস সরদার এবং বিশিষ্ট গুণীজন জিয়াউল হক বাচ্চু। বক্তারা বলেন, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনা সুদে ঋণ প্রদান করা হয়। এছাড়া ভিক্ষাবৃত্তি পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত